দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক থেকে এই তথ্য জানানো হয়েছে।
রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে মাগরিবের নামাজের পর বৈঠকটি শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী শাহ মো. মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। চাঁদ দেখা যাওয়ায় আজ থেকেই এশার নামাজের পর তারাবি শুরু হবে। শেষ রাতে সাহরি খেয়ে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য