শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বিশ্বের সেরা ও সবচেয়ে মধুর তেল যুক্তরাষ্ট্রের, দাবি ট্রাম্পের ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে অস্বীকার যুক্তরাষ্ট্রের লক্ষ্মীপুরে অটোচালক হত্যায় গ্রেফতার ৩ যুবক  অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে?

মাহমুদুর রহমানকে দেখতে হাসপাতালে খালেদা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khaleda-mahmudurআওয়ার ইসলাম: আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে দেখতে গুলশানের ইউনাইটেড হাসপাতালে গিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার রাত সোয়া ৯টায় বিএনপি চেয়ারপারসন হাসপাতালে যান।

খালেদা জিয়া হাসপাতালে গিয়ে অসুস্থ মাহমুদুর রহমানের চিকিৎসার খোঁজ-খবর নেন। সেখানে তিনি মাহমুদুর রহমানের মা মাহমুদা বেগম ও স্ত্রী ফিরোজা মাহমুদের সঙ্গে কথা বলেন।

মেরুদণ্ডে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন মাহমুদুর। সেখানে তার স্পাইনাল কর্ডে অস্ত্রোপচারের কথা রয়েছে। হাসপাতালের চিকিৎসক ফাওয়াজ হোসেন শুভর তত্ত্বাবধানে রয়েছেন তিনি।

হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান, এ জেড এম জাহিদ হোসেন, আফরোজা খানম রীতা, ফরহাদ হোসেন ডোনার, শামা ওবায়েদ, শাম্মী আখতার, আলী নেওয়াজ খৈয়াম, সুলতানা আহমেদ, শায়রুল কবির খান, রিয়াজুল ইসলাম রিজু হাসপাতালে ছিলেন। আমার দেশের সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ ও জাহেদ চৌধুরীও উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদ্রোহসহ বিভিন্ন অভিযোগে ৭০টি মামলায় সাড়ে তিন বছর জেলে থাকার পর গত ২৩ নভেম্বর জামিনে মুক্তি পান মাহমুদুর রহমান। মুক্তি পাওয়ার পরপরই হাসপাতালে ভর্তি হন তিনি। খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন মাহমুদুর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ছিলেন।

এআর   


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ