শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বিশ্বের সেরা ও সবচেয়ে মধুর তেল যুক্তরাষ্ট্রের, দাবি ট্রাম্পের ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে অস্বীকার যুক্তরাষ্ট্রের লক্ষ্মীপুরে অটোচালক হত্যায় গ্রেফতার ৩ যুবক  অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে?

লুই কানের নকশা আনার উদ্দেশ্য জিয়াকে মুছে ফেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

fakhrulআওয়ার ইসলাম: বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি সরিয়ে ফেলতে সরকার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, হঠাৎ করে সংসদ ভবন নিয়ে লুই আই কানের নকশা আনা এটা একটি নীলনকশা। এর মূল উদ্দেশ্য হচ্ছে, জিয়াউর রহমানকে মুছে ফেলা।

শুক্রবার সকালে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ অভিযোগ করেন।

এ সময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান, মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি শামা ওবায়েদ, কৃষক দলের শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ।

মির্জা ফখরুল বলেন, "সরকার অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে মুক্তিযুদ্ধের মহানায়কদের বিশেষ করে মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমানের নাম বাংলাদেশের মাটি থেকে মুছে ফেলতে। কিন্তু তাদের সে চেষ্টা কখনও সফল হবে না।"

তিনি বলেন, "জিয়াউর রহমানের নাম এ দেশের মানুষের হৃদয়ে গেঁথে রয়েছে। কোনো ষড়যন্ত্র তাকে বাংলাদেশের মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। সুতরাং মাজার বলুন, পদক বলুন, অন্য কিছু বলুন তাদের হঠকারী এ সিদ্ধান্ত দেশের মানুষ মেনে নেবে না।''

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ