শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে অস্বীকার যুক্তরাষ্ট্রের লক্ষ্মীপুরে অটোচালক হত্যায় গ্রেফতার ৩ যুবক  অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ

আবারও পাকিস্থানে হামলার হুমিক ভারতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kasmir-border

আওয়ার ইসলাম :  সার্জিক্যাল স্ট্রাইকের পরেও কমেনি জঙ্গি হানা। সীমান্তের ওপার থেকে ক্রমাগত হামলা চালাচ্ছে পাক বাহিনীও। ফলে প্রশ্নের মুখে পড়ছে নরেন্দ্র মোদী সরকার। তাই পরিস্থিতি সামলাতে আসরে নামলেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর। জানালেন, প্রয়োজনে ফের পাক-অধিকৃত কাশ্মীরে ফের সার্জিক্যাল স্ট্রাইক করবে ভারত। খবর আনন্দবাজরের।

ঘটনাচক্রে এ দিনই ফের সংঘর্ষবিরতি ভেঙে হামলা চালিয়েছে পাকিস্তান। আবার রাত পৌনে ১১টা নাগাদ দক্ষিণ কাশ্মীরের কুলগামের একটি গ্রামে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় পুলিশ-সেনা যৌথ বাহিনীর। গুলি বিনিময়ের মাঝে পড়ে আহত হন আহমদ কুমার নামে ম‌‌‌ৎস্য দফতরের এক নিরাপত্তা রক্ষী। হাসপাতালের পথে মারা যান তিনি। দু’জন জঙ্গির সঙ্গে প্রায় মাঝরাত পর্যন্ত সংঘর্ষ চলেছে বাহিনীর।

এর আগে আজ দিল্লিতে একটি অনুষ্ঠানে পর্রীকর বলেন, ‘‘প্রতিটি সেনার মৃত্যুই কষ্টের। কিন্তু পাক হামলার জবাব দিতে ভারত বদ্ধপরিকর। প্রয়োজনে ফের সীমান্ত পেরিয়ে হামলা হবে।’’

আআ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ