মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

ইসলাম অবমাননার অভিযোগে ইন্দোনেশিয়ায় ২ লাখ মানুষের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

indonesia3আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার গভর্নরের বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগ এনে আজ (শুক্রবার) প্রায় দুই লাখ মুসলমান বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা গভর্নরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের সম্মুখীন করার আহ্বান জানিয়েছেন। জার্কাতার চীনা বংশোদ্ভূত খ্রিস্টান গভর্নর বাসুকি পুরনামা কুরআন অবমাননা করেছেন বলে অভিযোগ উঠেছে।

পুরনামা অবশ্য দাবি করেছেন, তিনি বিরোধীদের ষড়যন্ত্রের শিকারে পরিণত হয়েছেন।

আজ জাকার্তার ন্যাশনাল মনুমেন্ট পার্কে প্রায় দুই লাখ মুসলমান সমবেত হয়ে গর্ভনরের বিরুদ্ধে নানা শ্লোগান দেয়। তারা বলেছেন, আইন সবার জন্য সমান। কাজেই গভর্নরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।

আজকের বিক্ষোভ চলাকালেই সেখানে হাজির হন দেশটির প্রেসিডেন্ট জোকো জোকোইয়ি উইদোদো। তিনি বিক্ষোভকারীদেরকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভের সমাপ্তি টানার আহ্বান জানান।

এর আগে গত ৪ নভেম্বর গভর্নরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রায় এক লাখ মানুষ জাকার্তায় বিক্ষোভ করেন।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জাকার্তার গভর্নরের বক্তব্য ইসলাম অবমাননার পর্যায়ে পড়ে কিনা তা নিয়ে তদন্ত চলছে। ইসলাম অবমাননা করে থাকলে দেশটির আইনে গভর্নরের পাঁচ বছরের কারাদণ্ড হবে।

সূত্র: পার্সটুডে

এম কে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ