মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রোহিঙ্গা হত্যা বন্ধে ইশা ছাত্র আন্দোলন গোয়ালা বাজার শাখা'র মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

isha10আওয়ার ইসলাম: মিয়ামনারের রোহিঙ্গা নির্যাতন বন্ধে ১৬ ডিসেম্বর বাদ জুমা শেখ আজিজুর রহমান মাসুম-এর সভাপতিত্বে সিলেটের উত্তর গোয়ালা বাজার বায়তুন-নূর জামে মসজিদ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম হত্যা বন্ধ এবং ১৮ ডিসেম্বর মিয়ানমার অভিমুখে লংমার্চ সফলের দাবি জানান।

মিছিলপূর্ব সভায় বক্তব্য রাখেন ইশা ছাত্র আন্দোলন ওসমানীনগর উপজেলা শাখার সাবেক সভাপতি রাশিদুল হক চৌধুরী বজলু, বুরুঙ্গা শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসার অধ্যক্ষ শায়েখুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের ওসমানী নগর উপজেলা সহ-সভাপতি জননেতা মুফতি ফখর উদ্দীন শাহ আলম, ইশা ছাত্র আন্দোলন ওসমানীনগর উপজেলা শাখার প্রচার-প্রকাশনা সম্পাদক তাজুল ইসলাম বদরুল।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন গোয়ালা বাজার ইউনিয়ন শাখার সহ সভাপতি মুহা. নূর ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ রুহেল আহমদ, অর্থ সম্পাদক মুহা. রাজু মিয়া, জিল্লুর আহমদ, জামাল আহমদ, আরশাদ খানসহ প্রমুখ নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে কুরআনে কারীম থেকে তিলাওয়াত করেন হাফিজ রুহেল আহমদ ও জাগরণী সঙ্গীত পেশ করেন হাফিজ জামাল আহমদ। পরে মুনাজাতের মাধ্যমে সমাবেশ সমাপ্ত করা হয়।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ