শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

রোহিঙ্গাবাহী আরো ৩৪ নৌকা ফেরত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rohinga16আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদের তিনটি পয়েন্ট দিয়ে রোহিঙ্গা বহনকারী ৩৪টি নৌকা মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যা থেকে আজ রোববার সকাল পর্যন্ত এসব নৌকা ফেরত পাঠায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। ফেরত পাঠানো নৌকাগুলোয় চার শতাধিক রোহিঙ্গা ছিল বলে জানানো হয়েছে।

টেকনাফে বিজিবি ব্যাটালিয়ান ২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ জানান, মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে রোহিঙ্গারা নাফ নদ হয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায়। এ সময় বিজিবির টহল দল সীমান্তের শূন্যরেখা থেকে রোহিঙ্গা বহনকারী এসব নৌকা মিয়ানমারে ফেরত পাঠিযে দেয়। প্রতিটি  নৌকায় ১০ থেকে ১৫ জন হিসেবে চার শতাধিক রোহিঙ্গা ছিল বলে জানান তিনি।

রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে টহল জোরদার করা হয়েছে বলে জানায় বিজিবি।

গত ৯ অক্টোবর রাখাইন রাজ্যের সীমান্ত এলাকায় দুর্বৃত্তদের হামলায় মিয়ানমারের আইনশৃঙ্খলা বাহিনীর নয় সদস্য নিহত হয়। এরপর রাজ্যে অভিযান শুরু করে সেনাবাহিনী।

বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা অভিযোগ করেছে, সেনারা রোহিঙ্গাদের  ধর্ষণ, নির্যাতন ও হত্যা করছে। প্রতিদিনই এসব খবর আসছে বলেও জানিয়েছে জাতিসংঘ। নির্যাতনের মুখে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে আসছে। অনেকেই এরই মধ্যে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। এ ছাড়া অনেককে ফেরত পাঠানো হচ্ছে মিয়ানমারে।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ