শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে অস্বীকার যুক্তরাষ্ট্রের লক্ষ্মীপুরে অটোচালক হত্যায় গ্রেফতার ৩ যুবক  অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ

‘জঙ্গিরা বাইরের লোক পায় না, তাই স্ত্রী-সন্তান নিয়েই কর্মকাণ্ড চালায়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Hasina20131118164732প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জঙ্গিরা দলে নেওয়ার জন্য আর বাইরের লোক পায় না। তাই স্ত্রী-সন্তানদের নিয়ে জঙ্গি কর্মকাণ্ড চালায়।’

সোমববার (২৬ ডিসেম্বর) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনির্ধারিত আলোচনায় এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের পর মন্ত্রিসভার এক সদস্য সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সকাল ১০টায় মন্ত্রিসভার এ বৈঠক শুরু হয়।

বৈঠকে আশকোনায় জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান নিয়ে বৈঠকে আলোচনা করা হয়েছে। পুলিশের সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশকোনায় জঙ্গি আস্তানা নিয়ে আলোচনায় অন্য মন্ত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন।

নিয়মিত বৈঠকের ‘অনির্ধারিত আলোচনায় আশুলিয়ার পোশাক খাতও নিয়ে আলোচনা হয়। বেশিরভাগ কারখানা খুলে দেওয়ায় পোশাক মালিকদের স্বাগত জানান প্রধানমন্ত্রী। তবে একটি পোশাক কারখানা এখনও বন্ধ রয়েছে।

বৈঠকের পর একজন মন্ত্রী জানান, বন্ধ ওই পোশাক কারখানাটিকে নজরদারির মধ্যে রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেছেন, ‘ওই পোশাক কারখানা কেন খোলেনি, তা জানা দরকার।’

শিগগিরই কারখানাটি খুলে দেওয়ার ব্যবস্থা নিতে আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ