মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮


সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবগামী ফ্লাইট বাতিলের কারণে ঢাকার বিমানবন্দরে আটকে পড়া প্রবাসী যাত্রীদের ক্ষতিপূরণ এবং থাকা-খাওয়ার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে এক বিবৃতিতে এ দাবি জানান দলটির কেন্দ্রীয় প্রবাসীকল্যাণ ও শ্রমবিষয়ক সম্পাদক এবং ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান।

বিবৃতিতে তিনি বলেন, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুতিদের হামলার প্রেক্ষাপটে ৬০টির বেশি ফ্লাইট বাতিল হওয়ায় হাজার হাজার প্রবাসী শ্রমিক ঢাকার বিমানবন্দরে আটকা পড়েছেন। বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আটকে পড়া যাত্রীর সংখ্যা প্রায় আট হাজার। প্রতিনিয়ত এ সংখ্যা বাড়ছে।

তিনি বলেন, আটকে পড়া এসব শ্রমিকের সবাই সীমিত আয়ের মানুষ। ঢাকায় তাঁদের থাকা-খাওয়ার পর্যাপ্ত ব্যবস্থা নেই। দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি এসব প্রবাসী শ্রমিক বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে সময় কাটাচ্ছেন।

মাওলানা খলিলুর রহমান বলেন, সংকটের এ সময়ে সরকারকে এসব শ্রমিকের দায়িত্ব নিতে হবে। তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করার পাশাপাশি সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, ফ্লাইট বাতিলের কারণে প্রবাসী শ্রমিকেরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। এ ক্ষতি পুষিয়ে দিতে সরকারকে উদ্যোগ নিতে হবে এবং তাদের টিকিটের টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা করতে হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ