শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

বাংলাদেশের ২২৩.৭ কিলোমিটার সীমান্ত বন্ধ করে দেবে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

simanto আওয়ার ইসলাম: বাংলাদেশ ও ভারতের মধ্যকার ২২৩.৭ কিলোমিটার সীমান্ত  বন্ধ করে দেবে ভারত।

আর এটা আগামী দেড় বছরের মধ্যেই সম্পন্ন হবে। আসামের গুয়াহাটিতে এক সভায় এ ঘোষণা দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

সোমবার তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমান্তের ২২৩.৭ কিলোমিটার সীমান্ত বন্ধ করে দেয়া বিজেপি সরকারের অগ্রাধিকারে রয়েছে। সংবাদ  অনলাইন আউটলুক ইন্ডিয়ার।

উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে ভারতের রয়েছে ৪ হাজার ৯৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত। এর মধ্যে আসামের সঙ্গে রয়েছে ২৬২ কিলোমিটার। ত্রিপুরার সঙ্গে রয়েছে ৮৫৬ কিলোমিটার। মিজোরামের সঙ্গে ১৮০ কিলোমিটার। মেঘালয়ের সঙ্গে রয়েছে ৪৪৩ কিলোমিটার ও পশ্চিমবঙ্গের সঙ্গে রয়েছে ২২১৭ কিলোমিটার সীমান্ত।

রাজনাথ সিং যে সীমান্ত বন্ধ করে দেয়ার কথা বলেছেন তা হলো আসামের সঙ্গে বাংলাদেশের সীমান্ত। বিজেপি নেতাকর্মীদের সঙ্গে গুয়াহাটিতে বৈঠকে সোমবার বক্তব্য রাখেন রাজনাথ সিং। সেখানে তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার ২২৩.৭ কিলোমিটার সীমান্ত বন্ধ (সিল) করে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আশা করছি, আগামী দেড় বছরের মধ্যে এ কাজ সম্পন্ন হবে। এ সময় তিনি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ। আমাদের মধ্যে রয়েছে উষ্ণ ও সুসম্পর্ক। ভবিষ্যতে এ সম্পর্ক অব্যাহত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ