রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ওমরায় গেলেন শখ ও নিলয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

shokh_niloyআওয়ার ইসলাম: অভিনেত্রী শখ এবং অভিনেতা নিলয় ওমরা পালনে এখন সৌদি আরবে অবস্থান করছেন। এ সফলে তাদের সঙ্গে তাদের বাবা-মাও রয়েছে। এ তারকা দম্পতি গত ৩১ ডিসেম্বর সৌদির উদ্দেশ্য ঢাকা ত্যাগ করেন বলে নজানা গেছে।

নিলয়ের ঘনিষ্ঠ বন্ধু শেখ আমিনুল হক ইমন জানান তারা এখন মদিনায় অবস্থান করছেন। তিনি বলেন, ‘নিলয়, তার বাবা আওলাদ হোসেন, মা এবং শখকে নিয়ে গত ৩১ ডিসেম্বর সকালের ফ্লাইটে ওমরা পালনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সেখানে তারা নিরাপদে পৌঁছেছেন এবং সুস্থ আছেন।’

তিনি আরো বলেন, ‘চলতি মাসের ১০-১১ তারিখ তাদের ফেরার কথা রয়েছে। সবাই নিলয়-শখ এবং তাদের পরিবারের জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, শোবিজের আলোচিত জুটি নিলয়-শখ ভালোবেসে পরষ্পরকে বিয়ে করেন গত বছরের ৭ জানুয়ারি। এরপর দুজনেই আগের মতো মিডিয়াতে কাজ করছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ