মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

অপকর্মে জড়িত হলে দল থেকে বহিষ্কার হবে: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Obaidul Quaderআওয়ার ইসলাম: অপকর্মের সঙ্গে জড়িত দলীয় নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন ,'যারা অপকর্ম করে তাদের সংশোধন হতে হবে। যারা সংশোধন হবে না তাদের দল থেকে বের করে দিতে হবে। প্রথমে সংশোধন করবো, যারা সংশোধন হবে না তাদের দল থেকে বহিষ্কার করা হবে।'

শুক্রবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের যৌথসভা শেষে সাংবাদিকদের সামনেই তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ওবায়দুল কাদের বলেন, 'বঙ্গবন্ধুকে ভোটে পরাজিত করতে না পেরে তাকে হত্যা করা হয়েছিল। তেমনি শেখ হাসিনা যত জনপ্রিয় হচ্ছেন ততই তার ঝুঁকি বাড়ছে। যে জঙ্গিদের ধরা হয়েছে তা নিয়ে আত্মসন্তুষ্টির কিছু নেই। এখনও শতভাগ জঙ্গি নির্মূল করা যায়নি।'

তিনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা এখন এতোটাই বেশি যে নির্বাচনের মাধ্যমে তাকে আর পরাজিত করা সম্ভব নয়, তাই প্রতিপক্ষরা ষড়যন্ত্রে লিপ্ত। বিমানে যে নাশকতার চেষ্টা তারই একটি অংশ। এটি ছিল শেখ হাসিনাকে ২০তম হত্যাচেষ্টা। এর আগে তাকে ১৯বার চেষ্টা করা হয়েছিল।'

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সমাবেশের সফল করার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 'এবার স্মরণকালের সেরা সমাবেশ হবে। এটি কেবল সংখ্যায় না, শৃংখলায়ও।'

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বাহাউদ্দিন নাছিম, বর্তমান সভাপতি মোল্লা আবু কাওসার, সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ