শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

'শুধু সার্টিফিকেট নয়, আলোকিত মানুষ গড়তে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mayaআওয়ার ইসলাম: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, সার্টিফিকেট কেন্দ্রীক শিক্ষা নয়, আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে  শিক্ষার্থীদের সঠিক পাঠগ্রহণে উদ্বুদ্ধ ও উৎসাহিত  করতে হবে।

আজ শনিবার চাঁদপুর গণি মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

শিক্ষাঙ্গনে শিক্ষক, ছাত্র, অভিভাবকসহ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, সন্তানদের লেখাপড়া, সঙ্গী নির্বাচন ও সঠিক পথে রাখতে অবিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানের আহ্বায়ক চাঁদপুর পৌরসভার মেয়র নাসির উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি এমপি, নুরজাহান বেগম মুক্তা এমপি, আওয়ামী লীগের দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সাবেক কৃতি শিক্ষার্থী ডা. আব্দুল গফুর, মুক্তিযোদ্ধা হানিফ পাটওয়ারী, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুল আমিন, সাবেক এমপি শফিকুর রহমান কিরন, সমাজ সেবক মহীউদ্দিন পাটওয়ারী, ডাক্তার তাহমিনা আক্তারসহ সাবেক গুণী শিক্ষার্থীদের সম্বর্ধনা দেওয়া হয়।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ