রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সাংসদ মনজুরুল হত্যায় সন্দেহভাজন আটজন গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

litonআওয়ার ইসলাম: দুর্বৃত্তদের গুলিতে নিহত গাইবান্ধার সাংসদ মনজুরুল ইসলাম লিটন হত্যায় সন্দেহভাজন আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা জামায়াত-শিবিরের নেতা-কর্মী বলে পুলিশ সূত্রে জানা গেছে।

 আজ শনিবার ভোররাতে সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের নিজপাড়া গ্রাম থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমানের ভাষ্য, ওই গ্রামের একটি বাড়িতে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা গোপন বৈঠক করছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় নাশকতার মামলা রয়েছে।

গত ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জের সাহাবাজ গ্রামে বাড়িতে ঢুকে গুলি করে সাংসদ মনজুরুল ইসলামকে হত্যা করে দুর্বৃত্তরা।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ