মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সাভারে গ্যাসের পাইপ বিস্ফোরণে স্বামী-স্ত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

savarআওয়ার ইসলাম: সাভার পৌর এলাকার ভাগলপুর-তারাপুর মহল্লায় চুলার গ্যাসের পাইপ বিস্ফোরণে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও অন্তত ৫ জন।

আজ শনিবার ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
নিহতরা হলেন, রওশন আলী এবং তার স্ত্রী খায়রুন্নেছা। হাসপাতালে দগ্ধ অবস্থায় ভর্তি আছেন ফাতেমা বেগম, মেহেরুন নেছা, হাজী মো. সেলিম, হযরত আলী ও হাজী তাজুল ইসলাম। তারা পরস্পরের আত্নীয় বলে জানা গেছে।

রওশন আলী ও তার স্ত্রী খায়রুন্নেছা সম্প্রতি তাদের আত্মীয় তাজুল ইসলামের বাড়ি সাভার পৌর এলাকার ভাগলপুর-তারাপুর মহল্লায় বেড়াতে আসে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাভার মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) লুৎফর স্থানীয়দের বরাত দিয়ে জানায়, ভোররাত সাড়ে ৪টার দিকে হঠাৎ ভাগলপুর-তারাপুর মহল্লার জনৈক তাজুল মিয়ার বাড়ির একটি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে।
এসময় ওই ঘরে থাকা রওশন আলী এবং তার স্ত্রী খায়রুন্নেছা আগুনে পুড়ে হয়ে মারা যান।

আগুনে দগ্ধ হয়ে আহত হন অন্তত ৫ জন। রান্নাঘরের গ্যাস লাইন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
আহতদেরকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ