মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নাসিরনগরে হামলার ঘটনায় আ. লীগ নেতা সুরুজ আলী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nasirnogor-surujআওয়ার ইসলাম:ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মন্দিরে হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মো. সুরুজ আলীকে গ্রেফতার করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশ রোববার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার চাপরতলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন রাত সাড়ে ৮টার দিকে সংবাদ মাধ্যমকে  বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে চাপরতলা এলাকা থেকে সুরুজ আলীকে গ্রেফতার  করেছি। হামলার ঘটনার ভিডিও ফুটেজে সুরুজ আলী জড়িত বলে প্রমাণ রয়েছে। অন্য বিভিন্ন সূত্রেও ওই হামলার ঘটনায় তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।’

নাসিরনগরের ঘটনার পর পরই স্থানীয় লোকজন সাংবাদিকদের জানিয়েছিলেন, ৩০ অক্টোবর ধর্ম অবমাননার প্রতিবাদে ডাকা সমাবেশে সুরুজ আলী উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন। এর পরই হামলার ঘটনা ঘটে। এর আগে সুরুজ আলী দলবল নিয়ে সমাবেশে যোগ দেন।

হামলার পর অভিযোগ ওঠায় নাসিরনগরের চাপরতলা ইউনয়িন আওয়ামী লীগের সভাপতি সুরুজ আলীকে সাময়িক বহিষ্কার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ। একইসঙ্গে আবুল হাসেম ও মো. ফারুক নামে আরও দু’জনকে সাময়িক বহিষ্কার করা হয়।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ