শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

নাসিরনগরে হামলায় ৫ দিনের রিমান্ডে আঁখি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nasir_nagar_akhiআওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মন্দির ও হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরে হামলার মামলায় গ্রেফতারকৃত হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার দুপুর আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সরাফ উদ্দিন এ রিমান্ড মঞ্জুর করেন বলে জানান আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. মাহাবুবুর রহমান।

তিনি বলেন, আঁখিকে শুক্রবার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ৫ জানুয়ারি ঢাকা থেকে আঁখিকে আটক করে পুলিশ। পরে তাকে গত ৩০ অক্টোবর নাসিরনগরের গৌরমন্দির ভাংচুর মামলায় গ্রেফতার দেখানো হয়।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ