মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রাজধানী থেকে মাদরাসা ছাত্র শাহজাহান নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sahjahan_jamiaআওয়ার ইসলাম: রাজধানী ঢাকার উত্তর মুগদা মদিনাবাগ এলাকা থেকে নিখোঁজ হয়েছেন শাহজাহান সম্রাট। সে ওই এলাকার জামিয়াতুস সালাম মাদরাসার ১ম শ্রেণির ছাত্র।

রবিবার দুপুর ২ টা থেকে সে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। এ সময় তার পরনে পায়জামা, পাঞ্জাবী ও টুপি ছিল। সোমবার সন্ধ্যা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

এ ব্যাপারে জামিয়াতুস সালাম মদিনাবাগ মাদরাসার শিক্ষক কারী এমদাদুল্লাহ নূরী জানান, শাহজাহান পড়ালেখায় অমনোযোগী ছিল। তবে সে অশৃঙ্খল ছিল না।

তিনি বলেন, রবিবার দুপুরে মাদরাসা থেকে সে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করার পর নিখোঁজ হয়। এরপর আর মাদরাসায় ফিরে আসেনি।

শাহজাহানের বাবা-মা ছেলের শোকে শয্যাশায়ী। কোনো হৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেলে নিচের নাম্বারে যোগাযোগ করতে বলেছেন।

মোবাইল নাম্বার : ০১৮৬৬-১২৩৩৪৫ (বাবা মতিউর রহমান)

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ