মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’ আরও ৩০৫ নেগরান-মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া

নিউইয়র্কে বাংলাদেশিরাই সব দিকে সবচেয়ে এগিয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

%e0%a7%ac%e0%a7%ad%e0%a7%ab%e0%a7%aaআওয়ার ইসলাম : মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিনিয়ত বাড়ছে মুসলিম বিদ্বেষ। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর মার্কিন মুসলিম নাগরিকদের মাঝে আতঙ্ক আরও ‍বৃদ্ধি পেয়েছে।

বিশেষত অভিবাসী মুসলিমরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। কেননা নবনির্বাচিত ট্রাম্প মুসলিম ও অভিবাসী উভয়ের ব্যাপারে বিদ্বেষপূর্ণ মনোভব পোষণ করেন।

আমেরিকান মুসলিমদের আতঙ্ক দূর করতে এবার মুখ খুললেন, নিউইয়ার্ক সিটির মেয়র বিল ডি ব্লাজিও।

তিনি বলেন, নিউইয়র্কে কোনো ধরনের বিদ্বেষপূর্ণ হামলা বরদাশত করা হবে না বলে জানিয়েছেন। নিউইয়র্কে কোনো মুসলমান বিদ্বেষপূর্ণ হামলার শিকার হলে সঙ্গে সঙ্গে মেয়রের কার্যালয়ে জানাতে বলেন তিনি এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। নিউইয়র্কের মেয়র বলেন, নিউইয়র্ক নগরীর প্রত্যেক নাগরিকের অধিকার সমান। তাই সবার অধিকার রক্ষায় নগরীর প্রশাসন সক্রিয়।

স্থানীয় সময় গত রোববার রাতে নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকায় হিল সাইড ব্যাংকোয়েট হলে এক অনুষ্ঠানে বিল ডি ব্লাজিও এসব কথা বলেন। ব্লাজিওর নির্বাচনী তহবিল সংগ্রহে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের নাম দেওয়া হয় ‘বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ফর মেয়র বিল ডি ব্লাজিও ফান্ডিং ইভেন্ট’। এ সময় তিনি বলেন, মেয়র বলেন, সব দিকে বাংলাদেশি কমিউনিটি সবচেয়ে বেশি এগিয়ে। বাংলাদেশি কমিউনিটি নিউইয়র্কের রাজনীতি ও অর্থনীতিতে অভাবনীয় ভালো করবে।

এ ধরনের আয়োজন করতে বাংলাদেশিদের প্রশংসা করে মেয়র বলেন, বাংলাদেশিদের এ ধরনের আয়োজনে তিনি অভিভূত। ছাত্রজীবন থেকে তিনি বাংলাদেশি মানুষ চেনেন। তাঁদের ভালোবাসা ও আন্তরিকতা তাঁকে মুগ্ধ করে বলেও জানান।

-এআরকে