সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

পাঠ্যবইয়ের ভুলসংশোধন কমিটিতে আলেমদের রাখুন: আল্লামা মাসঊদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

masudআওয়ার ইসলাম: ভুলসংশোধন কমিটিতে হক্কানি আলেমদের রাখার দাবি জানালেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

তিনি বলেন, ভুল হতে পারে তবে শিক্ষাবিভাগের ‘ইজ্জত’ যায় এমন ভুল না হওয়া উচিত।

আল্লামা মাসঊদ বলেন, ইসলাম বিষয় নিয়ে সমস্যা সমাধানে হক্কানি আলেমদের বিকল্প নেই। হক্কানি আলেমদের অন্তর্ভুক্ত করলে দেশের শিক্ষা বিভাগ লাভবান হবে। বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রণালয় যথাযথ গুরু দায়িত্ব পালন করবে বলে আমরা আশাবাদি।

তিনি ১০ জানুয়ারি মঙ্গলবার দুপুরে এক বিবৃতিতে আল্লামা মাসঊদ এসব কথা বলেন।

জমিয়তুল উলামা সভাপতি বলেন, হক্কানি আলেমগণ দেশের মঙ্গলে নিবেদিত। সুতরাং তাদের সহযোগিতা নিন। দেশকে এগিয়ে নিতে আলেমদের সহযোগিতা শিক্ষা বিভাগকে উপকৃত করতে পারে।

আরআর