মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বরগুনায় ধর্ম নিয়ে কটূক্তি করায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dharma_obamananaআওয়ার ইসলাম: ইসলাম নিয়ে কটূক্তি করার অভিযোগে বরগুনার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে লিমন ফকির ও আসাদ নূর নামে দুই ব্যক্তির বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ আইনে মামলা হয়েছে।

ইসলামিক আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সভাপতি মুফতি ওমর ফারুক গতকাল এ মামলা করেন।

আদালতের বিচারক বৈজয়ন্ত বিশ্বাস মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে গণ্য করে আমতলী থানার ওসিকে তদন্তের আদেশ দিয়েছেন।

জানা গেছে, আমতলী পৌরশহরের ৭নং ওয়ার্ডের বাসিন্দা বাবুল ফকিরের বখাটে ছেলে লিমন ফকির ও তার বন্ধু আসাদ নূর গত মঙ্গলবার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে ইসলাম ধর্ম নিয়ে বিভিন্ন বিভ্রান্তিমূলক লেখা লেখে। এ লেখা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় গতকাল তাদের দুজনের বিরুদ্ধে অভিযোগ এনে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মাওলানা মুফতি ওমর ফারুক তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ আইনের ২০০৬ সালের ৫৭(১)(২) ধারায় মামলা করেছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ