মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’ আরও ৩০৫ নেগরান-মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া

জাতীয় প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pres_clubআওয়ার ইসলাম: জাতীয় প্রেসক্লাবের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি দায়িত্ব গ্রহণ করেছে আজ। দুপুরে প্রেসক্লাব ভবনে ২০১৭-১৮ মেয়াদে নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি-সেক্রেটারিসহ অন্যান্য সদস্যরা দায়িত্ব বুঝে নেন।

গত ৩১ ডিসেম্বরের নির্বাচনে পুনর্নির্বাচিত সভাপতি মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান একই পদে দায়িত্ব নেন। বিদায়ী সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরীর কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন ফরিদা ইয়াসমীন।

মুহাম্মদ শফিকুর রহমান সভাপতি পদে টানা দুই মেয়াদে নির্বাচিত হন। আর ফরিদা ইয়াসমীন হলেন প্রেসক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো নারী সাধারণ সম্পাদক।

এ সময় আরও দায়িত্ব নেন নির্বাচিত সিনিয়র সহ সভাপতি সাইফুল আলম, সহ সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী ও ইলিয়াস খান, কোষাধ্যক্ষ কার্তিক চ্যার্টাজি এবং  ১০ জন সদস্য পদে শ্যামল দত্ত , হাসান হাফিজ, মাঈনুল আলম, কুদ্দুস আফ্রাদ, রেজোয়ানুল হক রাজা, মোল্লা জালাল, শামসুদ্দিন আহমেদ চারু, শাহনাজ বেগম, কল্যাণ সাহা ও হাসান আরেফিন।

আরআর