শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

নাসিরনগরে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা সমাপ্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমিনুল ইসলাম হুসাইনী
ব্রাক্ষ্মনবাড়িয়া

nasir_nagar2নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি অর্জনের লক্ষ্যে সরকারের গৃহীত পদক্ষেপ হিসেবে সরকারের উন্নয়ন কার্যক্রম জনসাধারনের সামনে তুলে ধরতে সারাদেশের মতো উপজেলা পরিষদ চত্বরে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা শেষ হয়েছে।

আজ বুধবার উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না।

তিনব্যাপী উন্নয়ন মেলায় পরির্দশন করেন অর্থ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোঃ মফিজ উদ্দিন আহমেদ,মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ডঃ নজরুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনসহ সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ।

মেলায় বীমাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের ৩১টি স্টল অংশ গ্রহন করে। এছাড়াও কুইজ প্রতিযোগিতায় ও লটারীতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় ও অতিথি শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয়।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ