মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে কাজ করুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jela-porisodআওয়ার ইসলাম : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের সেবা ও উন্নয়নে সততা, নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। আজ সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ পাঠ করানো শেষে দেয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।

গত ২৮ ডিসেম্বর ৫৯টি জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এটিই ছিল জেলা পরিষদের ১৩১ বছরের ইতিহাসে প্রথম সরাসরি নির্বাচন। ৫৯ জন জেলা পরিষদ চেয়ারম্যানকে শপথ পাঠ করান প্রধানমন্ত্রী।

এ সময় তিনি জনগণের সেবা ও উন্নয়নে জেলা পরিষদের হাতে পর্যাপ্ত ক্ষমতা থাকবে বলে আশ্বস্ত করেন। প্রধানমন্ত্রী বলেন, আপনাদের দায়িত্ব হবে প্রতিটি উন্নয়নকাজ যেন যথাযথভাবে বাস্তবায়ন করা এবং নিজ নিজ জেলার সার্বিক উন্নয়ন এবং সমস্যা খুঁজে বের করা। কী করলে সেই জেলার আরও উন্নতি হতে পারে, সেদিকে দৃষ্টি দেওয়া।
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার বিভাগের সচিব মো. আবদুল মালেক শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন।
মন্ত্রিপরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরাসহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ