মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

রবিবার সাড়ে ১১ টার মধ্যে ইজতেমার মোনাজাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

No automatic alt text available.আওয়ার ইসলাম: ১৫ জানুয়ারি রবিবার বেলা সাড়ে ১১ টা থেকে ১২টার মধ্যে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করেবন মাওলানা সাদ কান্ধলভী।

শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে বিশ্ব ইজতেমার মুরুব্বিরা বসে এ সিদ্ধান্ত নেন।

মুরব্বিদের সিদ্ধান্ত অনুযায়ী শনিবারের উলামা হজরতদের উদ্দেশ্যে বিশেষ বয়ান করেন মাওলানা সাদ। আজ বাদ মাগরিব আম বয়ানসহ আগামী কাল হেদায়েতি বয়ান ও মোনাজাত পরিচালনা করবেন তিনি।

মাওলানা সাদ তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস রহ.-এর নাতি। বর্তমানে তিনি তাবলিগ জামাতের বিশ্ব মারকাজ দিল্লির নিজামুদ্দিনে মুরব্বি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হারুন-অর-রশিদ গণমাধ্যমকে জানিয়েছেন বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে ইজতেমার আখেরি মোনাজাত শুরু হবে।

তাবলিগ জামাতের মুরুব্বিদের বরাত দিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ