মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

সুইজারল্যান্ড পৌছেছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hasina2-1আওয়ার ইসলাম: সোমবার সকালে সুইজারল্যান্ডে পৌছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি ২০ জানুয়ারি দুপুর ২টা ৩৫মিনিটে ঢাকার উদ্দেশে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন এবং ২১ জানুয়ারি দুবাই হয়ে সকাল ১০টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, আগামী ১৭ জানুয়ারি সুইজারল্যান্ডের ডাভোস শহরে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম (ডব্লিওইএফ)-এর ৪৭তম বার্ষিক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণের ফলে দেশের আর্থ-সামাজিক খাতে কাঙ্ক্ষিত ফল বয়ে আনবে।

প্রধানমন্ত্রীর অংশগ্রহণের ফলে এ সম্মেলনটি বিশ্বের শীর্ষ বহুজাতিক কোম্পানী, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশের আর্থ-সামাজিক খাতে বিনিয়োগে উদ্বুদ্ধকরণের ক্ষেত্রেও অনুঘটকের ভূমিকা পালন করবে।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চারদিনের ডাভোস সফর নিয়ে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। খবর: বাসস

সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ডব্লিওইএফ-এর নির্বাহী চেয়ারম্যান প্রফেসর ক্লাউস সোয়ান-এর বিশেষ আমন্ত্রণে প্রধানমন্ত্রী এবং তার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল এই সম্মেলনে অংশগ্রহণ করতে যাচ্ছেন। প্রফেসর ক্লাউস গত সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ চলাকালীন সময়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে তাকে এ বছরের সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

ডাভোস সম্মেলনে যোগদানের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বাংলাদেশ প্রতিনিধিদলে তিনি এবং বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ রয়েছেন।

তিনি বলেন, এবারের বার্ষিক সভায় প্রধানমন্ত্রী পানি অর্থনীতি, টেকসই উন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, তথ্য প্রযুক্তি এবং নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ে বিভিন্ন প্লেনারি ও প্যানেল সেশনে অংশগ্রহণ করবেন।
ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ