মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

হজ গাইড নিয়োগের আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

haj-soudiআওয়ার ইসলাম:সরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের সার্বিক সহায়তা ও সেবা প্রদানের লক্ষ্যে প্রতি ৪৫জন হজযাত্রীর জন্য ১জন করে হজ গাইড নিয়োগের লক্ষ্যে আবেদন আহবান করেছে ধর্ম মন্ত্রণালয়।

গাইড হিসেবে নিয়োগ পেতে ইচ্ছুক ব্যক্তিদেরকে আগামী ৩১ মে এর মধ্যে জেলা প্রশাসক ও সভাপতি, জেলা হজ গাইড নির্বাচন কমিটি বরাবর প্রয়োজনীয় তথ্য-উপাত্ত জমা দেয়ার নির্দেশনা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়।

১১ জানুয়ারী ধর্মমন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব (হজ ১) আবুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়।

আবেদনকারীদেরকে ৪৫জন হজযাত্রি সংগ্রহ  করে সংশ্লিষ্ট হজ যাত্রী সংগ্রহের প্রমাণ হিসেবে পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করতে হবে।

আবেদনকারীকে একজন দক্ষ হজ গাইড ও অনধ্কি ৫৫ বছরের গ্রাজুয়েট/কামিল/ফাজিল/দাওরায়ে হাদিস/কুরআনে হাফেজ/মসজিদের ইমাম হতে হবে।

ধর্মমন্ত্রণালয় ও এর আওতাধীন সংস্থা/প্রকল্পে কর্মরত গ্রাজুয়েট/কামিল/ফাজিল/দাওরায়ে হাদিস হতে হবে।

আবেদনকারীকে উত্তম চরিত্রের অধকারী বাংলাদেশী মুসলমান হওয়ার পাশাশাশি হজের সব নিয়ম-কানুন জানতে হবে। এজেন্সীর মালিক/অংশীদার, মোনাজ্জেম হজ গাইড হতে পারবেন না।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ