মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

এবার ছুটি চান প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hasina2-1আওয়ার ইসলাম : দীর্ঘ রাজনৈতিক জীবনের পর এবার ছুটি চান প্রধানমন্ত্রী। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর ছুটিতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এই ছুটি আংশিক না পুরোপুরি, শুধু দল থেকে, নাকি সরকার ও দল— উভয় থেকে, তা স্পষ্ট করেন নি তিনি। গতকাল শনিবার সভাপতির ধানমন্ডির কার্যালয়ে পরিদর্শনে গিয়ে দলের নেতাদের কাছে এ আগ্রহ প্রকাশ করেন। খবর প্রথম আলোর।
গত অক্টোবরে নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের পর এবারই প্রথম যাওয়া সেখানে। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে শেখ হাসিনাকে বরণ করেন। এরপর দলের কেন্দ্রীয় কমিটি ও উপদেষ্টা পরিষদের নেতাদের নিয়ে বৈঠক করেন শেখ হাসিনা। সেখানেই তিনি ছুটি চান।
বৈঠকে উপস্থিত একাধিক নেতা প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী দলের নেতাদের উদ্দেশে বলেন, তাঁর বয়স হয়েছে। ঘন ঘন বিদেশে যেতে হয়। কোনো ছুটির দিন নেই। প্রচুর ফাইল সই করতে হয়। দলও চালাতে হয়। এখন নতুন প্রজন্মের দায়িত্ব নেওয়ার সময় হয়েছে। নতুন প্রজন্মকে দায়িত্ব নিতে হবে। সবকিছু প্রবীণদের ওপর চাপিয়ে দিলে হবে না। দল এখন সাংগঠনিকভাবে শক্তিশালী অবস্থানে আছে। আগামী নির্বাচন পর্যন্ত তিনি এগিয়ে নিতে চান। এরপর দলের তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে হবে।

এ সময় দলের অন্য নেতারা না, না বলে আওয়াজ তোলেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি তো অনেক দূর নিয়ে গিয়েছি। আমি আর পারব না। আমার বয়স হয়েছে। আমি তো ডিজিটাল লিডারশিপ তৈরি করলাম। আমি অ্যানালগ চালালাম। তোমরা ডিজিটাল চালিয়ে নাও।’

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ