শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

পুরানা পল্টনে হকার-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

paltan_hakarআওয়ার ইসলাম: বায়তুল মোকাররমের উত্তর গেটে হকারদের উচ্ছেদ করতে গিয়ে পুলিশ-হকার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

পুলিশ আজ দুপুরে  গুলিস্তান, পল্টন, বায়তুল মোকাররম ও দৈনিক বাংলায় ও মতিঝিল এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন  গত ১১ জানুয়ারি হকারদের জন্য শুক্র শনিবার ছাড়া প্রতিদিন সন্ধ্যা ৬টার পরে ফুটপাতে ব্যবসার জন্য সময় নির্ধারণ করে দেয়।কিন্তু এ সিদ্ধান্ত মানতে নারাজ হকাররা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিস্তান এলাকায় রোববার হকাররা না বসলেও মতিঝিল, বায়তুল মোকাররম ও দৈনিক বাংলা এলাকায় তাদের বসতে দেখা গেছে।

অভিযানে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত পুরানা পল্টন এলাকার বায়তুল মোকাররমের উত্তরগেটে আসলে সিটি কর্পোরেশনের উচ্ছেদ পরিচালনাকারী দলের ওপর হামলা চালায় হকাররা।

এক পর্যায়ে উচ্ছেদ পরিচালনাকারী দল সেখান থেকে সরে যায়। পরে পুলিশ সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এসময় পুলিশের সঙ্গে হকারদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

এদিকে উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে করেন হকাররা। এ সময় তারা একটি ভবনের নিচে প্রতিবাদ সমাবেশ করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, হকারদের পুনর্বাসন না করে উচ্ছেদ করা হলে তা প্রতিহত করা হবে। নিজেদের রুটি রুজির জন্য তারা যেকোনো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ