মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

বগুড়ায় স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Gold-bgআওয়ার ইসলাম: বগুড়ায় একটি জুয়েলার্সে স্বর্ণ লুটের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় কয়েকটি ককটেল ফাটিয়ে ওই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতরা ৫০০ ভরি সোনার গহনা এবং ৫ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায় বলে জানা যায়।

শনিবার সন্ধ্যায় শহরের এমএ খান লেনের গোল্ডেন মার্কেটে আল-হাসান জুয়েলার্সে এ ডাকাতির ঘটনা ঘটে।

গুলি ও ককটেলের আঘাতে দোকানের মালিকসহ চারজন আহত হয়েছেন। আহতদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ প্রায় নয় কিলোমিটার দূরে শাজাহানপুর উপজেলায় গুলি করে এক ডাকাতসহ মাইক্রোবাস আটক করেছে। লুট করা কিছু স্বর্ণালংকার পাওয়া গেছে।

আহতরা হলেন- জুয়েলার্সের মালিক বগুড়া শহরের উত্তর জয়পুরপাড়ার আহমদ আলীর ছেলে গোলজার রহমান (৫৮), পথচারী শাজাহানপুর উপজেলার চকলোকমান এলাকার মোস্তফা কাজীর ছেলে রবিউল ইসলাম (৫৫) ও ডেমাজানি গ্রামের মজিবর রহমানের ছেলে জাকির হোসেন (৪০) এবং ডাকাত পাবনার আতাইকুলা উপজেলার কাজীপুর গ্রামের টুকু লস্করের ছেলে আলমগীর হোসেন (৪৫)।

পুলিশ বগুড়ার শাজাহানপুরের নয়মাইল এলাকায় গুলি করে মাইক্রোবাস থামতে বাধ্য করে। সেখানে গুলিতে ডাকাত আলমগীর হোসেন আহত হয়।

পুলিশ সুপার জানায়, তাৎক্ষণিকভাবে লুটের পরিমাণ বলা সম্ভব নয়। ২/৩ জন আহত হয়েছেন। কিছু স্বর্ণালংকার ও মাইক্রোবাসসহ এক ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। অন্য ডাকাতদের গ্রেফতার ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

এদিকে প্রকাশ্যে জনবহুল মার্কেটে ডাকাতির ঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতংক দেখা দিয়েছে। মার্কেটে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনাস্থলে র‌্যাব ও থানা পুলিশ মোতায়েন করা হয়েছে।

 আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ