মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

বঙ্গভবনে ব্যর্থ হলে রাজপথে সমাধান খুঁজবে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

duduআওয়ার ইসলাম : নিরপেক্ষ নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে চলমান সংকট নিরসনে বঙ্গভবনে সমাধান না পেলে রাজপথে তার সমাধান খুঁজবে দেশের অন্যতম বৃহত্ত রাজনৈতিক দল বিএনপি।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবিতে এক মানববন্ধনে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এসব কথা বলেন। মানববন্ধনটির আয়োজন করে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন নামের একটি সংগঠন।
 তিনি আরও বলেন, আমরা রাজপথের মানুষ। নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির সাথে আলোচনা জন্য বঙ্গভবনে গিয়েছিলাম। কিন্তু বঙ্গভবন জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে আমরা আবার রাজপথে নামব।
 বিএনপির এই নেতা আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের আস্থা ফিরিয়ে আনতে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের বিকল্প নেই। আমরা আশা করি, রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত নিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাতে সহায়তা করবেন।
 গণতন্ত্র হত্যার বিচার হবে গণআদালতে- এমন মন্তব্য করে শামসুজ্জামান দুদু বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি যারা গণতন্ত্রকে হত্যা করেছে তাদের বিচার হবে গণআদালতে।
আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, বিএনপির সহ-সাগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ও সংঠনটির উত্তরের সভাপতি মোস্তফা গাজী প্রমুখ।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ