মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে কক্সবাজারে তিন দেশের রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোহিঙ্গা-ক্যাম্পআওয়ার ইসলাম : মিয়ানমারের থেকে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের পরিস্থিতি পর্যবেক্ষণে কক্সবাজার রয়েছেন তিন দেশের রাষ্ট্রদূত। বাংলাদেশে নিযুক্ত ডেনমার্ক, সুইডেন ও নরওয়ের রাষ্ট্রদূতগণ তিনদিন কক্সবাজার অবস্থান করবেন বলে জানা গেছে।ডেনিশ রাষ্ট্রদূত মিকায়েল হেমনিতি উইনথার, নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন ও সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল এবং তাদের সিনিয়র কূটনীতিকরা রবিবার কক্সবাজারে পৌঁছান।
সোমবার সকালে কূটনীতিকরা টেকনাফ উপজেলার লেদায় অনিবন্ধিত রোহিঙ্গাদের ক্যাম্পসহ কয়েকটি স্থান পরিদর্শন করেন। নর্ডিক দেশগুলোর রাষ্ট্রদূতরা কক্সবাজারের উপ কমিশনারের সঙ্গে সাক্ষাত্ করেন এবং রোহিঙ্গাদের সমস্যা ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। তারা মঙ্গলবার ঢাকার উদ্দেশে রওয়ানা দেওয়ার আগে উখিয়ার কুতুপালাং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।
এদিকে রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে জাতিসংঘের একটি প্রতিনিধিদল কক্সবাজারে রয়েছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) প্রতিনিধিদলটি প্রায় দুই সপ্তাহ সেখানে অবস্থান করবে। তারা রোহিঙ্গা শরণার্থী শিবির, মিয়ানমারের অনিবন্ধিত নাগরিকদের অস্থায়ী শিবিরের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকায় আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবে।
-এআরকে 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ