মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

বাংলাদেশি পণ্যের হালাল সনদ দিতে চায় ইন্ডিয়ান মুসলিম চেম্বার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

halal2আওয়ার ইসলাম: বাংলাদেশ সফররত ইন্ডিয়ান মুসলিম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইএমসিসিআই) নেতারা একটি বৈঠকে জানিয়েছে তারা বাংলাদেশি পণ্যকে হালাল সার্টিফিকেট দিতে আগ্রহী।

সংস্থাটি ভারতে পণ্যের হালাল সার্টিফিকেট দিয়ে থাকে। সোমবার রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে এফবিসিসিআইয়ের সঙ্গে এক বৈঠকে তারা এ আগ্রহ প্রকাশ কর।

বৈঠকে আইএমসিসিআইয়ের চেয়ারম্যান মোহাম্মদ দাউদ খান বলেন, ‘আমরা মুসলিম চেম্বার হিসেবে ভারতে বিভিন্ন হালাল পণ্যের সাটিফিকেট প্রদান করছি, যা আন্তর্জাতিকমানের। আমরা বাংলাদেশি পণ্যগুলোকেও হালাল সার্টিফিকেট দিতে আগ্রহী। বাংলাদেশ চাইলে এ ক্ষেত্রে সহযোগিতা নিতে পারে।’

হালাল পণ্যের সার্টিফিকেট সম্পর্কে এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব বলেন, ‘বিশ্বের দুটি দেশ (ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া) হালাল পণ্যের সার্টিফিকেট দিয়ে থাকে। আপনাদের মান যদি আন্তর্জাতিক মানের হয়, তাহলে আমরা বিবেচনা করব।’ একই সঙ্গে প্রান্তিক জনগোষ্ঠীর চাহিদা অনুসারে পণ্য রপ্তানির আহ্বান জানান তিনি।

বৈঠকে আইএমসিসিআইয়ের চেয়ারম্যান মোহাম্মদ দাউদ খানের নেতৃত্বে ১৬ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি অংশ নেন। বাংলাদেশের পক্ষে এফবিসিসিআইয়ের সভাপতি মাতলুব আহমাদ ও সংগঠনের সচিব হোসেন জামিলসহ বিভিন্ন ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ