মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

বিএনপি এখন নালিশ নির্ভর দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

obaidul-qaderআওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সব বিষয়েই অন্ধকারে ঢিল ছোঁড়ে। কিন্তু সত্য খুঁজে পায় না। মূলত তারা এখন নালিশ নির্ভর দলে পরিণত হয়েছে।

মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর এলাকায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় ফিটনেসবিহীন যানবাহন চালনোর অভিযোগে সাতজন চালককে ১৫ দিন করে কারাদণ্ডসহ অর্থদণ্ড প্রদান করে বিআরটিএ’র ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিবুর রহমান।

ওবায়দুল কাদের হেমায়েতপুর সড়ক প্রশস্তকরণসহ একটি ফুট ওভার ব্রিজ নির্মাণের ঘোষণা দেন।

মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমর, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা ও সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদ।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ