শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

যুবদলের সভাপতি নিরব, সম্পাদক টুকু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jubodal_tukuআওয়ার ইসলাম: জাতীয়তাবাদী যুবদলের নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুল আলম নিরব এবং সাধারণ সম্পাদক হয়েচেন সুলতান সালাউদ্দিন টুকু।

সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটির অনুমোদন দেন। রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া কমিটিতে মোরতাজুল করিম বাদরুকে সিনিয়র সহ-সভাপতি, নুরুল ইসলাম নয়নকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মামুন হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত ওই অনুমোদন লিপিতে উল্লেখ করা হয়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশক্রমে আগামী তিন বছরের জন্য জাতীয়তাবাদী যুবদলের পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করা হলো। এই পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশও দেয়া হয়েছে।

এদিকে একইসঙ্গে ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণেরও আংশিক কমিটি অনুমোদন করেছেন খালেদা জিয়া। ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে রফিকুল অালম মজনুকে সভাপতি, শরীফ হোসেনকে সিনিয়র সহ-সভাপতি, গোলাম মাওলা শাহীনকে সাধারণ সম্পাদক, সাঈদ হাসান মিন্টু আর টি মামুন ও আনন্দ শাহকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং জামাল উদ্দীন খান শাহীনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

অন্যদিকে ঢাকা মহানগর উত্তরে এসএম জাহাঙ্গীর হোসেনকে সভাপতি, মোস্তফা কামাল রিয়াদকে সিনিয়র সহ-সভাপতি, সফিকুল ইসলাম মিল্টনকে সাধারণ সম্পাদক, শরিফ উদ্দিন জুয়েলকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মোস্তফা জগলুল পাশা পাবেলকে সাংগঠনিক সম্পাদক পদ দেয়া হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ