মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

ইসি গঠন : শেষ হলো সংলাপ, শুরু হলো অপেক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nirbachanআওয়ার ইসলাম : নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রপতি আবদুল হামিদের উদ্যোগে অনুষ্ঠিত মাসব্যাপী সংলাপ গতকাল বুধবার শেষ হয়েছে। রাষ্ট্রপতির কী পদক্ষেপ গ্রহণ করবেন তা দেখার দেশের রাজনৈতিক দলগুলো অধীর আগ্রহে অপেক্ষা করছে।
গত ১৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া আলোচনায় রাষ্ট্রপতি ৩১টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেন।' মাসব্যাপী আলোচনায় রাজনৈতিক দলগুলো পৃথকভাবে প্রস্তাবনা তুলে ধরে এবং অধিকাংশই নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য আইন প্রণয়নের প্রস্তাব দেয়।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, 'মাসব্যাপী আলোচনায় রাজনৈতিক দলগুলোর দেয়া মতামত ও প্রস্তাবনা পর্যালোচনা করে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে পরবর্তী পদক্ষেপ নিবেন।'
 ক্ষমতাসীন আওয়ামী লীগ দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১১ জানুয়ারি রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে বৈঠক করে। আওয়ামী লীগ আগামী নির্বাচনে ই-ভোটিং এবং নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে আইন প্রণয়নের প্রস্তাব দেয়।
 রাষ্ট্রপতির সাথে আলোচনায় বিএনপি 'সার্চ কমিটি' ও নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব তুলে ধরে। দলটি নির্বাচন কমিশনকে শক্তিশালী করা এবং জনপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের প্রস্তাব দেয়।
সূত্র : বাসস
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ