মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

ভাগ হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

>ministry-of-home-affairs-bangladeshআওয়ার ইসলাম : কাজের গতি ও সুবিধার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুটি বিভাগে ভাগ করা হয়েছে। জননিরাপত্তা বিভাগ এবং সুরক্ষা সেবা বিভাগ।

বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এ সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করেছেন মহামান্য রাষ্ট্রপতি। আজ-কালের মধ্যে প্রজ্ঞাপন জারি হতে পারে।’

গত কয়েক বছর জননিরাপত্তা সংক্রান্ত কাজের ব্যাপকতা ও গুরুত্ব বেড়েছে। তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও গতিশীল করতে সরকার দুটি বিভাগে (‘জননিরাপত্তা বিভাগ’ ও ‘সুরক্ষা সেবা বিভাগ’) ভাগ করার সিদ্ধান্ত নেয়।

জননিরাপত্তা বিভাগের অধীনে থাকছে- বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড, তদন্ত সংস্থা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার।

সুরক্ষা সেবা বিভাগের অধীনে থাকছে- বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতর, কারা অধিদফতর, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

গত বছর ফেব্রুয়রি মাসে কাজের ব্যাপকতা ও গুরুত্ব বিবেচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুটি বিভাগে ভাগ করার জন্য অনুশাসন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ