মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

d_264064আওয়ার ইসলাম : যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ৩টায় ভারমন্ট স্ট্রিট ও লসফেলিজ বুলেভার্ডে শেভরন গ্যাস স্টেশনে দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমানের (৩২) বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের চৌধুরী পাড়ায়। গ্যাস স্টেশনে কাজ করার পাশাপাশি তিনি এমবিএ পড়ছিলেন। হত্যাকাণ্ডের পর এক দিন পেরিয়ে গেলেও ঘাতককে শনাক্ত করতে পারে নি লস অ্যাঞ্জেলেসের পুলিশ।

স্থানীয় গোয়েন্দা পুলিশের কর্মকর্তা মেগান এগুইলার সাংবাদিকদের জানান, সেদিন রাতে মিজানুরের দায়িত্ব ছিল ক্যাশ কাউন্টারে। এক ব্যক্তি এসে পিস্তল দেখিয়ে তাকে ক্যাশ বাক্স খালি করে দিতে বলে। মিজান তা করার পর সেই ব্যক্তি ক্যাশ বাক্সের আশপাশে খুঁজে সব অর্থ নেয়। এরপর মিজানের দিকে কয়েক রাউন্ড গুলি ছুড়ে গাড়ি নিয়ে চলে যায়।

গুলিবিদ্ধ মিজান ওই অবস্থায় ৯১১ এ ফোন করেন এবং টহল পুলিশ ও অ্যাম্বুলেন্স এসে অল্প সময়ের মধ্যে্ তাকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু জরুরি বিভাগে নেওয়ার কিছুক্ষণের মধ্যো মিজানের মৃত্যু হয়।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ