মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

শক্তিশালী ইসি গঠনে আশাবাদী রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

a-hamidআওয়ার ইসলাম : রাষ্ট্রপতি আবদুল হামিদ আশা প্রকাশ করেছেন যে, রাজনৈতিক দলগুলোর মতামত ও প্রস্তাবের ভিত্তিতে একটি শক্তিশালী ও কার্যকর নির্বাচন কমিশন (ইসি) গঠন সম্ভব হবে।

রাষ্ট্রপতি বলেন, রাজনৈতিক দলগুলো আমার সঙ্গে আলোচনাকালে সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠনের বিষয়ে অনেকগুলো সুচিন্তিত প্রস্তাব ও মতামত দিয়েছে। তাদের মতামত ও প্রস্তাবের ভিত্তিতে একটি শক্তিশালী ও কার্যকর ইসি গঠন সম্ভব হবে।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (বিআইএফ), জাকের পার্টি (জেডপি) ও বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) নেতৃবৃন্দের সঙ্গে বুধবার আলোচনা কালে এ মন্তব্য করেন তিনি।
রাষ্ট্রপতি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে নিতে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার জন্য সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রপতি গত বছরের ১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে আলোচনার মধ্যদিয়ে নতুন ইসি গঠন বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাঁর আনুষ্ঠানিক আলোচনা শুরু করেন। গতকালের আলোচনার মাধ্যমে সংলাপের ধারা শেষ হলো বলে মনে করা হচ্ছে। এবার রাষ্ট্রপতি কী পদক্ষেপ নেন তা দেখার পালা।
সূত্র : বাসস

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ