মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

বোরকা পরে ইজতেমার বিদেশি খিত্তায় প্রবেশের চেষ্টা, যুবক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ijtema_bideshiআওয়ার ইসলাম: টঙ্গীর বিশ্ব ইজতেমার ২য় পর্বের আগের দিন বোরকা পরে বিদেশি খিত্তায় প্রবেশের চেষ্টাকালে আলী মুন্সী (২৭) নামের এক যুবক আটক হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আটক করে পুলিশ। সে চাঁদপুর জেলা শহরের ষোলঘর এলাকার মকবুল হোসেন মুন্সীর ছেলে। পুলিশ ওই যুবককে মানসিক প্রতিবন্ধী বলে ধারণা করছে।

জানা যায়, ইজতেমা ময়দানের উত্তর-পশ্চিম পাশের বিদেশি খিত্তায়  বৃহস্পতিবার বিকেলে আলী মুন্সী প্রবেশের চেষ্টা করে। এসময় নিরাপত্তা কর্মীরা তাকে বাধা দিয়ে সরিয়ে দেয়। এ ঘটনার কিছু সময় পর ওই যুবক বোরকা পরে পুনরায় বিদেশি খিত্তায় প্রবেশের চেষ্টা করে।

বোরকা পরে ইজতেমা ময়দানে তাকে আসতে দেখে নিরাপত্তা কর্মী ও অন্যান্য মুসল্লিদের সন্দেহ হলে তারা তাকে আটক করে। পরে তার মুখের কাপড় সরিয়ে মুসল্লিরা নিশ্চিত হয় আটককৃত একজন পুরুষ। রাতে খবর পেয়ে পুলিশ ওই যুবককে ঘটনাস্থল থেকে আটক করে টঙ্গী মডেল থানায় নিয়ে আসে।

টঙ্গী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, জিজ্ঞাসাবাদে আটককৃত যুবক মানসিক প্রতিবন্ধী বলে ধারণা করা হচ্ছে। সে পাগলের মতো আচরণ করছে ও কথা বলছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ