শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

শায়খ মক্কী ও সলিমুল্লাহ খানের মাগফিরাত কামনায় ইসলামী ঐক্যজোটের দুআ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

makki_khanআওয়ার ইসলাম: সদ্য ইন্তেকাল করা শায়খ জাকারিয়া কান্ধলভী রহ. এর অন্যতম খলীফা, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের আমির শায়খ আবদুল হাফিজ মক্কী রহ. ও পাকিস্তানের বিশ্বখ্যাত আলেম, বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি, জামিয়া ফারুকিয়া করাচির মহাপরিচালক শাইখুল হাদিস মাওলানা সলিমুল্লাহ খান রহ.-এর রুহের মাগফিরাত কামনায় দুুুআ মাহফিল করেছে ইসলামী ঐক্যজোট।

আজ শুক্রবার বাদ জুমা লালবাগস্থ কার্যালয়ে এ দুুুআ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইসলামী ঐক্যজোট যুগ্ম মহাসচিব মাওলানা আবুল কাশেম, মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন, দপ্তর সম্পাদক মাওলানা রিয়াজতুল্লাহ, কেন্দ্রীয় নেতা মাওলানা জাহিদ আলম, মাওলানা আবুল ফারাহ আমিনী, মাওলানা আনছারুল হক ইমরান, ছাত্র খেলাফতের সেক্রেটারী আবুল হাসিম প্রমুখ।

দুআ পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে মুুফতী ফয়জুল্লাহ বলেন, আমরা জানি, বিশ্ববিখ্যাত দু’শীর্ষ ইসলামী মনীষীর ইন্তেকালে ইসলামী বিশ্বে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হবে না। কিন্তু আমাদের বসে থাকলে চলবে না। এ খোদাভীরু মনীষীদের পদাঙ্ক অনুসরণ করে বিশ্বব্যাপী ইসলামের দাওয়াতের কাজ চালিয়ে যেতে হবে।

তিনি বলেন, বাতিল শক্তি বিভিন্ন নামে, ছদ্মবেশে আজ পবিত্র ধর্ম ইসলামের বুকে কালিমা লেপনের পাঁয়তারা করছে। শোককে শক্তিতে রুপান্তরিত করে এ অপশক্তির বিরুদ্ধে ময়দানে ঝাপিয়ে পড়তে হবে।

মাহফিলে দুই মুখলিস আল্লাহওয়ালা আলেমের রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির সমৃদ্ধি জন্য বিশেষ মুনাজাত করা হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ