মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মাহফিলের সভাপতি ও অতিথিকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমিনুল ইসলাম হুসাইনী
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

mahfilব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুলু মিয়া (৫৬) নামে এক ব্যক্তি তার ভাতিজার হাতে খুন হয়েছেন বলে জানিয়েছেন নবীনগর পুলিশ।

শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের জল্লিকান্দি গ্রামে এ ঘটনাটি ঘটে। ঘটনার পরই ঘাতক নজরুল ইসলাম ওরফে নজু মিয়া পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেননি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ২৩ জানুয়ারি জল্লিকান্দি গ্রামে একটি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ও সভাপতির নাম চূড়ান্ত করা নিয়েই দুলু মিয়ার ছেলে ইয়ার হোসেনের সাথে নজরুল ইসলামের তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে নজরুল ইসলাম ইয়ার হোসেনকে মারতে গেলে দুলু মিয়া তাকে রক্ষা করার জন্য এগিয়ে যান। এসময় নজরুল তার হাতে থাকা লাঠি দিয়ে দুলু মিয়ার মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে দুলু মিয়াকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ পিপিএম আওয়ার ইসলাম২৪ ডটকমকে ঘটার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকেই ঘাতক নজরুল ইসলাম পলাতক রয়েছে। নিহতের মরদেহ ময়নানতন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ