মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

imagesআওয়ার ইসলাম : রাজধানীর উত্তরায় অটোরিকশার ধাক্কায় এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত মাদ্রাসা ছাত্রের নাম রাসেল (১২)। সে গাজীপুরের একটি মাদরাসার তৃতীয় শ্রেণিতে পড়তো।

সকালে তার দাদা আ. হামিদের সঙ্গে গাজীপুর থেকে উত্তরা কামারপাড়া ফুফুর বাসায় যাচ্ছিল। উত্তরা ১০ নম্বর সেক্টরে ২১নং রোডে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয় সে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে  উত্তরা ইস্টওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি  করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাসেল নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বাবুনগাও গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে। তারা গাজীপুর সদরের শিমুলতলি এলাকায় ভাড়া থাকতো। আজ শনিবার সকাল সাড়ে ১০ টা নাগাদ এ দুর্ঘটনা ঘটে। এ সময় অটোরিকশা চালক দুলাল মিয়াকে (৫০) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ