মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পরকালীন জবাবদিহিতা জীবনকে সুখী ও সমৃদ্ধ করে : ড. খালিদ হোসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Khalidআওয়ার ইসলাম : চট্টগ্রাম ওমরগণি এম.ই.এস কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ও মাসিক ‘আত-তাওহীদ’-এর সম্পাদক ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, আমাদের ভুলে গেলে চলবে না পার্থিব জগতে প্রতিটি কর্মের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।

পরকালীন জবাবদিহিতা ইহকালীন জীবনকে সুখী, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ করে তুলে। হত্যা, দুর্নীতি, অপরাধ ও পাপ করে পার পাওয়ার সুযোগ নেই। শেষ বিচারের দিন আল্লাহ তায়ালার আদালতে দণ্ডিত হতে হবে।

তিনি গত ১৯ জানুয়ারী ঢাকার মারকাযুত তাকওয়া ইসলামিক রিসার্স সেন্টারের ব্যবস্থাপনায় শনির আখড়ায় আয়োজিত জাতীয় ইসলামী মহাসম্মেলনে বক্তৃতা করছিলেন। তিনি তাকওয়া তথা খোদাভীতি অর্জনের উপর সবিশেষ গুরুত্বারোপ করে বলেন, তাওবা তথা আল্লাহর কাছে কৃত অপরাধের ক্ষমা প্রার্থনা পাপমুক্ত জীবনের নিশ্চয়তা দেয় ।

ড. খালিদ হোসেন বলেন, চরিত্র সংশোধনের জন্য নেককার-পরহেযগার, ওলী-দরবেশদের সাহচর্য ও সান্নিধ্য অর্জন জরুরি। জীবন অত্যন্ত মূল্যবান। এ মূল্যবান জীবন যেন পাপ ও বিচ্যুতির কারণে ধ্বংস না হয় সে ব্যাপারে সচেতন থাকতে হবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন বিশিষ্ট ওয়ায়েয মারকাযুত তাকওয়া ইসলামিক রিসার্স সেন্টারের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জনাব মাওলানা মুফতী হাবিবুর রহমান মিছবাহ (কুয়াকাটা)।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ