মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ধর্ম অবমাননা মামলা; আঁখিকে চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

akhiব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখিকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

গত বছরের ৩০ অক্টোবর ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে নাসিরনগরে মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়ে জেলে থাকায় তাকে সাময়িক  বরখাস্ত করে মন্ত্রণালয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহাবুবুর রহমান স্বাক্ষরিত এক পত্রে ইউপি চেয়ারম্যানে আঁখিকে সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়।

ওই পত্রে বলা হয়, ইউনিয়ন পরিষদ আইন ২০৯-এর ধারা ৩৪ (১) অনুযায়ী ক্ষমতার আওতাভুক্ত অপরাধ করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

এর আগে নাসিরনগরে মন্দির ও বাড়িঘরে হামলার অন্যতম হোতা হিসেবে ইউপি চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখিকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ