মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’ 

মরা গাঙ্গে জোয়ার আসে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

obaidul-kaderবাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সার্চ কমিটি নিয়ে বিএনপির আন্দোলন হুমকি ব্যর্থ হবে। মরা গাঙ্গে কখনো জোয়ার আসে না। গত আট বছরে আন্দোলনের হুমকি দিয়ে আসলেও তারা ব্যর্থ হয়েছে। শুধু এ বছর না পরের বছর আন্দোলনের কথাই শুনি। বিএনপির পাচশতাধীকের অধিক সদস্য বিশিষ্ট কমিটি থাকলেও কোন নেতাকেই রাজপথের আন্দোলন ও জনগনের সাথে সম্পৃক্ততা দেখা যায় না। বর্তমানের সরকার আমলে চারদিকে উন্নয়নের জোয়ার বইছে। গত ২৬ বছরে যে উন্নয়ন হয়নি তা গত তিন বছরে সেই উন্নয়ন হয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন।

উত্তরাঞ্চলে সফরের শুরুতে শুক্রবার সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের কড্ডা মোড়ে জেলা আওয়ামী লীগ আয়োজিত পথসভায় বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে। তারা ঘরে বসে শুধু নালিশ করে যাচ্ছে। তারা শুধু আন্দোলনের ডাক দেয় আর বলে কোরবানী পরে, পরীক্ষার পরে, এ বছর নয়, সামনে বছর আন্দোলনের জন্য মাঠে নামবো। কিন্তু মাঠে নামে না, শুধু ঘরেই বসে থাকে।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে সিরাজগঞ্জ-২ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক প্রফেসর হাবিবে মিল্লাত মুন্না, সংরক্ষিত নারী আসনের এমপি সেলিনা বেগম স্বপ্না, সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, সহ-সভাপতি এ্যাড: কে,এম হোসেন আলী হাসান বক্তব্য রাখেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ