মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’ 

রাজনৈতিক দলগুলোকে নাম প্রস্তাব করতে বললো সার্চ কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

1485590199আওয়ার ইসলাম : নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য গঠিত সার্চ কমিটি রাজনৈতিক দলগুলোর কাছে নির্বাচন কমিশনের জন্য ৫টি করে নাম চেয়েছে।রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে নাম প্রস্তাব করতে বলেছে সার্চ কমিটি।
শনিবার সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে সার্চ কমিটির প্রথম সভার পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এই তথ্য জানান।
মোহাম্মদ শফিউল আলম বলেন, যে ৩১টি দল সংলাপে অংশ নিয়েছে, তাদের ৩১ জানুয়ারি বেলা ১১টার মধ‌্যে পাঁচটি করে নাম প্রস্তাব করতে বলা হয়েছে।
এছাড়া নতুন নির্বাচন কমিশন গঠনে মতামত নেওয়ার জন‌্য আগামী সোমবার১২ জন বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি।
তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঘোষিত সার্চ কমিটির প্রতিটি ব্যক্তির নিরপেক্ষতা নিয়ে আমাদের সন্দেহ হয়েছে। সুতরাং এ কমিটির কাছে আমাদের নতুন কোন আশা ও প্রত্যাশা নেই। এবং খুব বেশি আশাও আমরা দেখছি না।

রাষ্ট্রপতি জনগণের আশা-আকাঙ্খা পূরণ করতে পারেননি দাবি করে তিনি বলেন, আমাদের ও জনগণের আশা ছিল রাষ্ট্রপতি নিরপেক্ষ সার্চ কমিটি গঠন করবেন। কিন্তু সেটা হয়নি।
এছাড়াও সিপিবি ও জাতীয় পার্টি জেপি সার্চ কমিটির কাছে নাম প্রস্তাব করবে না বলে জানিয়ে দিয়েছে।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ