মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী

আদালতে অজ্ঞান হয়ে গেলেন খালেদার আইনজীবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khaleda_adalatজিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি চলার সময় আদালতের ভেতরেই নিস্তেজ হয়ে পড়লেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী ও উপদেষ্টা অ্যাডভোকেট আবদুস সালাম।

সোমবার দুপুর ১২টা ১০ মিনিটে শুনানি চলার সময়ই অজ্ঞান হয়ে পড়েন আবদুস সালাম। এ সময় তিনি আদালতের ভেতরে অন্য আইনজীবীদের সঙ্গে বসে ছিলেন।

ঘটনার সময় তার পাশে বসে ছিলেন বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ও ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টু।

গণমাধ্যমকে আবদুল আউয়াল মিন্টু জানান, ঘটনার সময় অ্যাডভোকেট আবদুস সালাম পানি খাচ্ছিলেন। হঠাৎ করে হাত থেকে পানির গ্লাস পড়ে যায়, তিনি চেয়ারের ওপরে পড়ে নিস্তেজ হয়ে পড়েন।

এ সময় আদালতে হৈচৈ পড়ে যায়। আদালতের কার্যক্রম কিছুক্ষণ বিরত থাকে। অসুস্থ অ্যাডভোকেট আবদুস সালামকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানিয়েছেন মিন্টু।

এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করতে বকশিবাজারের বিশেষ জজ আদালতে যান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বেলা ১১টা ১০ মিনিটে খালেদা জিয়া আদালতে উপস্থিত হন।

২৬ জানুয়ারি ঢাকার বকশিবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এ মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া, তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় আরো একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেন-মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ