শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

ছাত্রের পিঠে চড়া চেয়ারম্যান আ’লীগ থেকে বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

chandpurচাঁদপুরের হাইমচরে স্কুল শিক্ষার্থীদের সেতু বানিয়ে তাদের পিঠে হেঁটে যাওয়া উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীকে আওয়ামী লীগ দল থেকে বহিষ্কার করেছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে একটি সেতু উদ্বোধনের সময় তিনি এই ঘোষণা দেন।

৩০ জানুয়ারি স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী। এক পর্যায়ে শিক্ষার্থীদের দ্বারা বানানো সেতু পা দিয়ে মাড়িয়ে যান তিনি।

ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে নিয়ে সমালোচনার ঝড় উঠে। শিশুদের প্রতি নিষ্ঠুর আচরণ করা হয়েছে এমন অভিযোগ এনে হাইমচর থানায় একটি মামলা করা হয়।

এ ছাড়া নুর হোসেনকে বরখাস্ত করারও সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই ঘটনা তদন্তে এলাকায় লোক পাঠিয়েছে স্থানীয় সরকার বিভাগ। আর গা ঢাকা দিয়েছেন উপজেলা চেয়ারম্যান।

এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, “অন্যায় করে কেউ পার পাবে না, সে আওয়ামী লীগের যতো বড় নেতাই হোক।”

ওবায়দুল কাদের বলেন, “শিক্ষার্থীদের ওপর দিয়ে হেটে যাওয়া হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর হোসেন পাটয়ারীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে দলীয় এবং প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।”

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ -২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, জেলা প্রশাসক সায়লা ফারজানা টঙ্গিবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ওয়াহিদ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ