শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

মেয়রের গুলিতে সমকাল সাংবাদিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

samakalসিরাজগঞ্জের শাহজাদপুরের মনিরামপুরে বৃহস্পতিবার আওয়ামী লীগের দু'পক্ষের নেতাকর্মীদের সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুল মারা গেছেন।

শুক্রবার দুপুর ১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় আনার পথে তিনি মারা যান।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দুপুর ১২টায় অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনার পথে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে আসলে তার অবস্থার মারাক্তাক অবনতি হয়। এ সময় দ্রুত সিরাজগঞ্জের হাটিকুমড়ুল এলাকার সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক চিকিৎসক হাফিজ রহমান মিলন তাকে মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জের শাহজাদপুরের মনিরামপুরে বৃহস্পতিবার আওয়ামী লীগের দু'পক্ষের নেতাকর্মীদের সংঘর্ষের সময় আবদুল হাকিম শিমুল গুলিবিদ্ধ হন। পেশাগত দায়িত্ব পালনে ঘটনাস্থলে ছিলেন তিনি। সংঘর্ষের সময় তার মাথা ও মুখে গুলি লাগে। তাকে প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুরের আওয়ামী লীগ-সমর্থিত মেয়র হালিমুল হকের ছোট ভাই হাফিজুল হক পৌর শহরের কালীবাড়ি মোড়ে শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে মারধর করেন। খবর ছড়িয়ে পড়লে বিজয়ের সমর্থক, কলেজছাত্ররা ও মহল্লার লোকজন একযোগে বেলা তিনটার দিকে মেয়রের বাসায় হামলা চালান। এ সময় গুলিবর্ষণ ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হন হাকিম।

সূত্র: সমকাল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ